Poems by Kazimierz Burnat, Translated into Bengali by Tamali Neogi



Poems by Kazimierz Burnat
Translated into Bengali by Tamali Neogi



Soulless    

                           
His soul left him
and circulates namelessly
superfluous as the body before
without eyes and the pulse

the earth sucks the dried mind
coldness
only fumes after dead love
(she could not even die properly)
no trace of jealousy
no hatred of those distant
and those close to you
but they live
and still cherish love
as a means to the goal

this is an eternal mystery
mercy for the bad
humiliation for the good
communing with nothingness

only unconditional faith
without expectation for anything
in the One and Only
without intermediaries
of transubstantiation
will not let you down

in the eye sockets
dream shadows of eternity       


আত্মাহীন


তখন আত্মা ত্যাগ করেছে শরীর
ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে,
নামহীন,
বাড়তি এক অস্তিত্ব
সমুখে শায়িত শরীরে
না স্পন্দন, না দৃষ্টি।


মাটি যেন গ্রাস করে নিয়েছে শুকিয়ে যাওয়া মন;
যখন প্রেমের মৃত্যু হয়,
থেকে যায় শুধু শীতলতা।
( কেউ কি সত্যই পারে মারা যেতে?)
যারা দূরের, যারা কাছের,
তাদের কারো মধ্যে
কোথাও হিংসার লেশমাত্র নেই,
কারো অন্তরে ঘৃণার কণামাত্র নেই,
তারা সকলেই বেঁচে থাকবে-
ভালোবাসাকেই অবলম্বন করে বেঁচে থাকবে।


এটাই চিরন্তন রহস্য,
মন্দ পায় ক্ষমা,
ভালোকে সইতে হয় লাঞ্ছনা,
নৈঃশব্দ্যে সংযোগ স্থাপিত হওয়া শূন্যতার সঙ্গে।


শুধু বিশ্বাস স্থাপন করা
একমাত্র তাঁর উপর,
কোনো প্রত্যাশা ছাড়াই।
কোনো মধ্যস্থ মাধ্যম ছাড়াই
স্থাপিত হওয়া সংযোগ-


তোমাকে হেরে যেতে দেবে না,
চোখের গর্তে থেকে যায় চিরন্তনতার ছায়া।


Savoring the Unknown   

        
In space
between the thought and the will
mind and unconsciousness –
arrhythmic selfish feelings
fear takes over
bright hues of joy
blacken

in spite of  an efficient mind
you overlooked the nocturnal
essence of the interior

every man has his own fate
pain that he cannot share
and happiness that he gives to others
inaccessible soul
submissive heart

the heart chokes
consciousness goes out
the soul lives

you have to fall

with the last autumn leaf
colorfully fly away
          
Soul reconciled with the past
blends into the ocean
to become its drop   


নিই অজানার স্বাদ


মহাজগতে চিন্তা এবং ইচ্ছার মাঝে
মন এবং অচেতন জগতের মাঝে
এক ছন্দময় স্বার্থপর অনুভব-
ভয় চেপে বসে,
আনন্দের উজ্জ্বল রঙগুলো
কালো হয়ে যায়।


মনের জোড় কি কিছু কম? তবু
আমরা প্রায়শই দেখেও দেখি না মনের ভিতরকার কালো,
অন্ধকারচ্ছন্ন অন্দরমহল।


মানুষের আছে বিধির বিধান
আছে যন্ত্রণা, যা ভাগ করে নেওয়া যায় না।
অধিগম্য নয় আত্মা,
আত্মসমর্পণকারী হাদয়


থেমে যায়,
হয় চেতনার অবসান
আত্মা বেঁচে রয়।


পতন অনিবার্য,


হেমন্তের শেষ ঝরা পাতার সঙ্গে
তার রঙে রঙিন হয়ে উড়ে যায়।


তারপর আত্মা অতীতের সঙ্গে সেরে নেয় সমঝোতা,
মিশে যায় সমুদ্রের সঙ্গে
তার একটা ফোঁটা হয়ে ওঠার জন্য।


Utopia                                  

Objects become, ideas exist.
                                                 Plato



I’m looking for immortality
by distancing from the body

I have a body
but I’m not a body
hypocrisy or divinity –
but from childhood
I maintain community awareness
of the dead and the alive

life (temporary)
vainly resuscitated
death still healthy
one should annihilate it
and bury

I will stand then
beyond the edge of time
I will pass to the world of ideas
without dying


স্বপ্নরাজ্য

বস্তু রূপান্তরিত হয়, ধারণা চিরস্থায়ী

                                        প্লেটো
 


আমি অমরত্বের স্বাদ চাই
শরীর থেকে দূরে গিয়ে।


আমার একটা দেহ আছে
কিন্তু তবু নেই কায়া,
জানিনা ভন্ডামি না ঐশ্বরিকতা-
কিন্তু শৈশব থেকেই আমার একান্ত আপন
জীবন ও মৃত্যুর সামগ্রিক চেতনা।


জীবন(ক্ষণস্থায়ী),
এখানে পুনরুজ্জীবনের আশা মিথ্যা
মৃত্যু ক্ষমতাবান
মানুষের উচিত
তাকে হত্যা করে
কবর দেওয়া।


আমি তখন গিয়ে দাঁড়াবো
সময়ের ওপারে
আমি ভাবের জগতের অংশীদার হবো
না মরে গিয়ে, না শেষ হয়ে গিয়ে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url