কবিতা - উপহার, কবি - অরিন্দম চট্টোপাধ্যায়
উপহার
অরিন্দম চট্টোপাধ্যায়
একটা অবিশ্বাস্য ঘূর্ণন। কতোকাল পেরিয়ে যাওয়া। এখনও ভাঙা ব্যাট টা দেখি।এই ব্যাট আর মা ভীষণ ভাবে অবিচ্ছেদ্য। আমার সবুজ মাঠ ও ক্রিকেট নিয়ে একটা অপূর্ণ প্রেম।অনেকখানি মার প্রশ্রয়ে বেড়ে উঠেছিল।কোন মহীরুহ হতে পারে নি। হয়ত হয়েছিল ছোট বা মাঝারি মাপের কোন গাছ। ঐ ব্যাট দিয়ে বল শাসনের অভিপ্রায় হয়ে উঠেছিল। একদিন এইরকম খেলাকালীন ব্যাট ভেঙে দিয়েছিল কালিদাস। কালিদাস খেলার সাথী কিন্তু অনুরক্ত ছিল না।
হৃদয় নিয়ে উত্তাপ অনুভব করতাম মার দেওয়া উপহার। এখন মা নেই। আমিও বয়স ভারে খেলা থেকে দূরে। তবুও ভাঙা ব্যাট দেখি।
ভেসে ওঠে সিনেমার ছবির মতন। বাকহীন সময় গড়ায় মেঝেতে পড়ে থাকা জলের মতন...
@ অরিন্দম চট্টোপাধ্যায়, বেহালা, কলকাতা -৭০০০৬০

