কবি আছহাব উদ্দিন তালুকদার - এর দুটি কবিতা

 


* বাবা মানে মহীরুহ * 

আছহাব উদ্দিন তালুকদার 

(দৃষ্টি-নন্দন কাব্যের জনক)

        আসাম, ভারতবর্ষ

       ~~~~~~~~~~~   

মায়ের মাহাত্ম্য আমরা সবাই বুঝি

বাবার মাহাত্ম্য বুঝতে টান,

বাবা মানে মহীরুহ বটবৃক্ষের ছায়া,

বাবা মানে সমস্যা সমাধান।


বাবার মহিমা বুঝতে অপারগ হলে

চেষ্টা করে দেখো একবার, 

বৃদ্ধাঙ্গুলি বিহীন রুটি ছিঁড়ে খাওয়া 

কেমন সহজসাধ্য ব্যাপার।


নিঃস্বার্থ ভালোবাসার জ্বলন্ত স্বরূপ

সেই মানুষটার নামই বাবা,

বাবা মানেই জীবন গড়ার কারিগর,

বাবা মানে জীবনের আভা।


বাবা মানে যার বুকের ভেতর চাপা

সহস্র দুখ শোক বিরহ ব্যথা,

বাবা মানে সেই নোঙর যার উপরে

সন্তানেরা খাড়া শিরে ছাতা।


বাবা মানে অনুপ্রেরণা আত্মসংযম

বাবা ভালোবাসার নিদর্শন,

বাবা মানে নির্ভরযোগ্য আশ্রয়স্থল

বাবা মানে জীবনের দর্পণ।


বাবা মানেই তো নির্ভাবনার জীবন,

বাবা মানে নিষ্পত্তি আবদার,

বাবা সংসারের ঘানি টানে নিরন্তর 

পরিবারের জিম্মি জিম্মাদার।




*মানবসেবা'ই ধর্ম *

ড. আছহাব উদ্দিন তালুকদার

        (বর্ণানন্দন কাব্য স্রষ্টা)

           ~~~~~~~~~~

পরিবারের চেয়ে বড়ো কোন সম্পদ নেই,

প্রতিবেশীর চেয়ে সাহায্যকারী কেউ নেই।

ভালো মন্দের পরিচয় ব্যবহারে বুঝা যায়,

নিমে মধু মেশালে ও তার তিতা নাহি যায়।


বাবার চেয়ে শ্রেষ্ঠ পরামর্শদাতা কেউ নেই,

মায়ের চেয়েই সুবিশাল কোন জগত নেই।

ভাইয়ের থেকে বড়ো কোন ভাগিদার নেই,

বোনের চেয়ে শুভ চিন্তক আর কেউ নেই।


পত্নীর চেয়ে আপন বন্ধু ভুবনে কেউ নেই,

গুরু'ই পরশপাথর জ্ঞানদানে বিকল্প নেই।

সাফল্যের রাস্তা কেউ তৈরী করে দেবে না,

জীবন মানে সংগ্রাম সাফল্য মানে সাধনা।


কাঁটার ব্যথার চেয়ে ক্লেশকর কথার ব্যথা,

আঘাতে জেদ জন্মে জেদ মানে সফলতা।

আকাশের মতো সুবিশাল উদার তুমি হও,

পা মাটিতে রেখে ভাই যাহা খুশি শাস্ত্র বও।


শিক্ষা হলো বাঘের দুগ্ধ সম অমূল্য রতন,

সন্তানেরে সুশিক্ষা দানে সবে করো যতন।

পিতামাতার সেবার চেয়ে বড়ো পুণ্য নেই,

মানবসেবা পরম ধর্ম তারোপরে তো নেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url