কবিতা - সেতু, কবি - খগেন্দ্রনাথ অধিকারী ( প্রাক্তন অধ্যক্ষ)
সেতু
খগেন্দ্রনাথ অধিকারী
সেতু ও দেওয়াল দুইই,
পাথর সিমেন্ট রড
বালির মিশেল দিয়ে
শক্ত পোক্ত গড়া ,
প্রথমটি যোগাযোগ
করায় দুপারের লোকের,
দ্বিতীয়টি বিচ্ছেদের বেড়া
মানুষে মানুষে।
উপাদান হলেও এক
উভয় সত্তার বন্ধু,
করোনা পৃষ্ঠপোষণ
কখনো প্রাচীরের।
সাঁকোর পক্ষেই থাকো,
মিলন ঘটাতে হবে,
যারা চায় শোষণ মুক্তি
তাদের সকলের।
