কবিতা: ' ঈদুল ফিতর' ও 'ঈদুল আজহা', কবি - ড. মনোরঞ্জন দাস
কবিতা
' ঈদুল ফিতর' ও 'ঈদুল আজহা'
( জাতি সংঘের সাধারণ পরিষদ পবিত্র 'ঈদুল ফিতর' এবং 'ঈদুল আজহা' উপলক্ষে দুই দিন ছুটি ঘোষণা করে ১লা এপ্রিল,১৯৯৮ সালে। এই দুই দিন স্মরণে--)
ড. মনোরঞ্জন দাস
' ঈদুল ফিতর' এবং 'ঈদুল আজহা'।
দুইই ভাতৃত্বের উৎসব জেনেছি যাহা।।
'ঈদুল ফিতর' রোজা শেষের উৎসব।
' ঈদুল আজহা' কোরবানির শুভ-স্তব।।
সওয়াল মাসের পহেলা 'ঈদুল ফিতর'।
'ঈদুল আজহা' হয় দশই 'হিজহল' মাসের।।
দুদিনেই সকালে, জামাতে ঈদের নমাজ চলে।
এখানেই পূণ্য অর্জন আছে, সকলেই বলে।।
আনন্দের উৎসব দুইই জেনো হে সকলে।
নতুন পোশাক পরে একে একে সকলেই মেলে।।
দু'য়ের গুরুত্ব বুঝে, জাতি সংঘ নিজে।
সাধারণ পরিষদ তার, ছুটি দেয় যে।।
