Popular Posts
Poems of Lee Min Sook (South Korea)
12 Jul, 2026
Poems of Heo, Hyung-man (South Korea)
7 Jul, 2026
Poems of Dr. Koo Myongsook (South Korea)
12 Jul, 2026
Poems by Fatemeh Rezanejad (Iran)
23 Jun, 2026
ঘুম ভাঙ্গবে কবে
আজিজুল ইসলাম বিজয়
দাবার ঘরে পা ফেললেই কি
অশুদ্ধ হয় কুমারী মেঘ।
সবুজের দাগ যতই লাগুক
হৃৎপিণ্ডে।
পাতাল ফুঁড়ে উঠবে
উষ্ণ প্রস্রবণ।
কাক-স্নানের মত মুছে যাচ্ছে
পৃথিবীর মায়া।
সময়ের সাইরেন বেজেই চলেছে
জীবনের ঘরে।
এখন আকাশের বুকে
ধনুকের তীর।
রক্তে জমেছে অবিশ্বাস।
কবে ঘুম থেকে উঠবে
বধির সমাজ।
Swapner Vela Sahitya Patrika (The Raft of Dreams Literary Magazine) is a Bilingual magazine in which Bengali and English literature are published by Md Ejaj Ahamed from Aurangabad, Murshidabad, W. B, India