Popular Posts
Poems of Heo, Hyung-man (South Korea)
7 Jul, 2026
Poems of Lee Min Sook (South Korea)
12 Jul, 2026
Poems of Dr. Koo Myongsook (South Korea)
12 Jul, 2026
কবিতার সমুদ্র
আজিজুল ইসলাম বিজয়
কবিতার সমুদ্রে ঝাঁপ দেব বলে
তীরের কাছাকাছি দাঁড়ালাম।
ঝাঁপ দেব, ঝাঁপ দেব, ঝাঁপ দেবই
আর তখনই,
অদৃশ্য সুতোয় টেনে ধরল
মায়াবী মায়া।
তবু, একদিন সমুদ্রে যাব।
ভ্রুকুটি,চোখ রাঙানি,ভয়,
কান্না, পিশাচী অর্থের হুঙ্কার ছেড়ে,
গহীন সমুদ্রে ডুব দেব,
দেবই।
Swapner Vela Sahitya Patrika (The Raft of Dreams Literary Magazine) is a Bilingual magazine in which Bengali and English literature are published by Md Ejaj Ahamed from Aurangabad, Murshidabad, W. B, India