Popular Posts
POEMS OF NGUYỄN THỊ THÙY LINH (Vietnam)
25 Jul, 2026
Poems of Poetess Ms. Kim Bubae (South Korea)
2 Aug, 2026
এক যে ছিল নদী
উমর ফারুক
এক যে ছিল নদী
বর্ষা নেমে আসার আগে
চলত নিরবধি।
শরতের ঢেউ তোলে
গ্রাস করে সব যায় ঘুমিয়ে
দুর্যোগের কোলে।
বাড়ছে স্রোতের টান
ডিঙি চড়ে গায়ছে কেহ
মোল্লা মাঝির গান!
মাছ রাঙারা কই
ঐ নদিতে করতে শিকার
বাড়ছে মনে ভয়?
ভাঙছে নদীর তীর
বাড়ছে নদীর বক্ষ যুগল
হয়েছে অধীর।
Swapner Vela Sahitya Patrika (The Raft of Dreams Literary Magazine) is a Bilingual magazine in which Bengali and English literature are published by Md Ejaj Ahamed from Aurangabad, Murshidabad, W. B, India