Popular Posts
Poems of Muhammad Gaddafi Masoud (Libiya)
8 Mar, 2026
Poems of Tran Thi Lan Anh (Germany)
31 Mar, 2026
কে হবে সঙ্গী আমার
দীপ্ত হৃদ মতিন
কতো কথা তবুও শেষ হয়না আকুতি
কথার ভেতরে লুকিয়ে থাকা ব্যাকুলতা
যেনো সুরভিত গোলাপের পাপড়ি!
হৃদয় কাননে উড়ে বেড়ায় অলি
কুসুমের কানে সুর তোলে ভৈরবী
মরু হৃদয় দিগন্ত জুড়ে সোনালী
আলোর ঝলকানি পুলকিত পৃথিবী।
আজ মরা নদীতে এলো বুঝি জোয়ার
আমি একেলা মাঝি কে হবে সঙ্গী আমার।
Swapner Vela Sahitya Patrika (The Raft of Dreams Literary Magazine) is a Bilingual magazine in which Bengali and English literature are published by Md Ejaj Ahamed from Aurangabad, Murshidabad, W. B, India