কবিতা: এক বিন্দু শিশির, কলমে: দেবব্রত মাজী
কবিতা: এক বিন্দু শিশির
কলমে: দেবব্রত মাজী
দেশ: ভারত
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু,
ধরিত্রীর বুকে লাগছে যেন
অপার জলের সিন্ধু।
প্রকৃতি ছড়িয়ে দিয়েছে যেন
এক অপরূপ রূপসুধা,
সূর্যের কিরণে করছি পান
মোরা অমৃত সুধা।
