কবিতা - আকাশের তারা গোনা, কবি - ড: দেবব্রত মাজী
আকাশের তারা গোনা
ড: দেবব্রত মাজী
দেউলপুর, হাওড়া, ভারত
আকাশে তারার যে মেলা
গোনা কি যায় রে তার?
লক্ষ্য কোটি প্রদীপ জ্বলে
এ যেন অনন্ত সংসার।
তবুও বসে বসে যে একা
সংখ্যায় মেলাতে চাই,
অসম্ভব কাজ হাতে নিয়ে
সময় পার করি তাই।
স্বপ্নেরা শুধু ডানা মেলে
উড়ে যায় বহুদূরে,
পথ ধরে আমি যে খুঁজি
তাদের সাথে করে।
যেথা আছে যাওয়া মানা
সেথা পথ নেই চলা,
পাড়ি দিতে মন সেথাও
শুধু যে করে জ্বালা!
গণিতের জটিল তত্ত্বও
কাজে লাগাতে চাই,
যুগ যুগ ধরে চলা পথে
এক বিন্দু খুঁজে পাই।
বোঝা কি আর যায় না
শুধু বৃথা নষ্ট সময়,
আকাশের তারা গোনা
নিরন্তন শুধু ভয়।
তবুও যে কেন বা ডাকি
তাদেরই নামেতে,
অসম্ভবের পানে ছুটেই
মগ্ন থাকি রাতে।
অন্ধকারে আলো খুঁজি
যা লাগে না কাজে,
আকাশের তারা গোনা
শুধুই এ ভুবন মাঝে।

