কবিতা - পিপাসার্ত, কলমে - খগেন্দ্রনাথ অধিকারী ( প্রাক্তন অধ্যক্ষ - দিবা কলেজ)
পিপাসার্ত
খগেন্দ্রনাথ অধিকারী
প্রচণ্ড নিদাঘে পড়ে
পিপাসার্ত সকলেই,
ফেটে যায় বুকের ছাতি
তৃষ্ণার কারণে।
পানীয়ের পড়েছে আকাল,
ছুটছে সাইক্লোনে লোক,
কারোর ভরাৎ ভালো,
পায় তা সহজে।
আবার অভাগা কেউ
প্রাণান্ত সন্ধানে তার
তবুও একটি ফোঁটা
মেলেনা কলসে।
রয়েছি এদেরই পাশে,
চোয়াল শক্ত করে,
নেবই ফল্গুর ধারা
বালুকা সরিয়ে।

